Homeজাতীয় খবর (India News)পশ্চিমবঙ্গভারতের উপর চাপানো ২৫% শুল্ক তুলে নেওয়ার পথে যুক্তরাষ্ট্র

ভারতের উপর চাপানো ২৫% শুল্ক তুলে নেওয়ার পথে যুক্তরাষ্ট্র

ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে মোট শুল্কের পরিমাণ পৌঁছে গিয়েছিল ৫০ শতাংশে। তবে শোনা যাচ্ছে, নয়া দিল্লি ও ওয়াশিংটন ডিসির মধ্যে সম্পর্ক এখন ধীরে ধীরে মধুর হচ্ছে, এবং খুব শীঘ্রই এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের বোঝা ভারতের উপর থেকে উঠতে পারে। ইতিমধ্যে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট এই ইঙ্গিত দিয়েছেন, যা বাণিজ্য সম্পর্কের একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

কেন এমন সিদ্ধান্ত আমেরিকার?

ভারতের উপর আমেরিকার অতিরিক্ত শুল্ক চাপানোর কারণ মোটামুটি সবারই জানা। রাশিয়া থেকে বড় ছাড়ে অপরিশোধিত তেল কেনার অভিযোগে দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেই শুল্কের অর্ধেক অংশ তুলে নেয়ার পরিকল্পনা করছে তারা। আমেরিকার অর্থ সচিব পলিটিকোকে জানিয়েছেন, “ভারতের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে আমেরিকা অত্যন্ত সফল হয়েছে। নয়া দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধই করে দিয়েছে। শুল্ক এখনও কার্যকর আছে, তবে মনে হয় এবার এটাকে তুলে নেওয়ার সময় এসেছে এবং সেই পথ ধীরে ধীরে খোলা হচ্ছে।”

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একই বক্তব্য রেখেছিলেন মার্কিন অর্থ সচিব। এছাড়াও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন এবং দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধই করে দিয়েছে। সব মিলিয়ে, নয়া দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র ভারতের উপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েকটি সাম্প্রতিক বেসরকারি রিপোর্ট দাবি করছে, বর্তমানে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। যদিও এ নিয়ে নরেন্দ্র মোদির সরকার কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনা এবং ওই লেনদেনের মধ্যে দিয়ে মস্কোকে যুদ্ধে সহযোগিতা করার অভিযোগ তুললেও নয়া দিল্লির বক্তব্য ছিল, “জাতীয় স্বার্থ রক্ষার্থে যা করার দরকার করব আমরা।” এদিকে বারবার ট্রাম্প রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণ কমিয়ে দেওয়ার দাবি করলেও, মুখে কুলুপ মোদি সরকারের।

Rohan Khan
Rohan Khanhttps://banglahood.in/qaz!
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News