Homeটেক নিউজস্মার্টফোন সংবাদRealme P4 Lite 5G লিক: 19 মার্চ ভারতে লঞ্চ, পাওয়ারফুল ব্যাটারি ও...

Realme P4 Lite 5G লিক: 19 মার্চ ভারতে লঞ্চ, পাওয়ারফুল ব্যাটারি ও লং-লাস্টিং পারফরম্যান্স।

সম্প্রতি Realme জানিয়েছে যে তাদের নতুন Realme P4 Lite 5G ফোন লঞ্চ করা হবে। ফোনটির মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ হয়ে গেছে। তবে কোম্পানি এখনও ফোনের লঞ্চ ডেট বা ডিজাইন সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করেনি। এর মধ্যে নতুন লিক এবং মার্কেটিং পোস্টারের মাধ্যমে জানা গেছে ফোনটির সম্ভাব্য লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ ফিচার। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4 Lite 5G ফোনের লিক ডিটেইলস এবং স্পেসিফিকেশন।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme P4 Lite 5G ফোনটি ভারতে ১৯ মার্চ ২০২৬, দুপুর ১২টা সময়ে লঞ্চ হতে পারে। পোস্টারের মাধ্যমে দেখা গেছে, ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি থাকবে। কোম্পানি জানিয়েছে যে ফোনটির ব্যাটারি লাইফ ৬ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ৪ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরম্যান্স পাওয়া যাবে।

লিক পোস্টারের তথ্য অনুযায়ী Realme P4 Lite 5G ফোনটি অসাধারণ ডিউরেবিলিটি আপগ্রেডসহ লঞ্চ হতে পারে। এতে MIL-STD-810H সার্টিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে। যার মানে ফোনটি আরও টেকসই এবং রাগড ডিজাইন সহ বাজারে আনা হতে পারে। যাতে দৈনন্দিন ব্যবহারে আরও বেশি স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।

লিক পোস্টারের তথ্য অনুযায়ী Realme P4 Lite 5G ফোনটি ব্লু কালার ভেরিয়েন্টে দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে রেক্টেঙ্গুলার ডিজাইন থাকায় একটি ইউনিক লুক পাওয়া যাচ্ছে। ব্যাক প্যানেলের লেদার ফিনিশ টেক্সচার প্রিমিয়াম ফিল যোগ করছে। ক্যামেরা মডিউল ব্যাকের উপরের বাঁদিকের কর্নারে অবস্থান করছে। যেখানে তিনটি সার্কুলার ক্যামেরা লেন্স ভার্টিক্যালি সাজানো। প্রতিটি লেন্সের চারপাশে আলাদা মেটাল রিং রয়েছে এবং ক্যামেরার উপরের দিকে একটি LED ফ্ল্যাশ দেখানো হয়েছে। এই ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম এবং স্টাইলিশ লুক দেয়।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন, ডিসপ্লে বা প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লঞ্চ ডেট প্রকাশ্যে আসার পর, এবার Realme P4 Lite 5G ফোনের অফসিয়াল ডিটেইলস শেয়ার করা হবে বলে মনে করা হচ্ছে

আপকামিং Realme P4 Lite 5G ফোনটি মূলত গত মাসে লঞ্চ হওয়া Realme P4 Lite 4G ফোনের আপগ্রেডেড 5G ভার্সন হিসেবে আসবে। ২৪ ফেব্রুয়ারি ভারতে 4G ফোনটি লঞ্চ করা হয়েছিল। তখন এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৯,৯৯৯ টাকা। বর্তমানে এই ফোনটি ফ্লিপকার্টে Beach Gold, Obsidian Black এবং Sea Blue কালার অপশনে পাওয়া যাচ্ছে। 5G ভার্সনে আশা করা হচ্ছে আরও আপগ্রেডেড ফিচার এবং শক্তিশালী পারফরম্যান্স দেওয়া হবে।

Realme P4 Lite 4G ফোনের স্পেসিফিকেশন অনুযায়ী এতে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা বা পিক ব্রাইটনেস 563 নিটস। প্রসেসিং-এর জন্য ফোনটিতে 12nm ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 অক্টাকর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। ক্যামেরার দিক থেকে রিয়ারে 13MP সিঙ্গেল ক্যামেরা এবং ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,300mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। যা 15W ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে।

যারা কম দামে 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Realme P4 Lite 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট আশা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

Amit Kormokar
Amit Kormokarhttps://banglahood.in/
Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীল ও বোধগম্য ভাষায় ব্যাখ্যা করতে ভালোবাসেন। তিনি গত দুই বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং এই সময়ে টেক নিউজ, স্মার্টফোন লঞ্চ, রিভিউ ও ডিজিটাল ট্রেন্ড নিয়ে নিয়মিত লেখালেখি করছেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News