বাংলা হুড ডেস্ক: আপনার কি Instagram কাজ করছে না? যদি এমনটা হয়ে থাকে, তাহলে চিন্তার কিছু নেই। আজ ১১ মার্চ সকালে Meta-র মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম হঠাৎ করেই অনেক ব্যবহারকারীর জন্য কাজ করা বন্ধ করে দেয়। রিপোর্ট অনুযায়ী, Downdetector-এ ১০ হাজারের বেশি ব্যবহারকারী এই সমস্যার অভিযোগ করেছেন। শুধু তাই নয়, ভারতে এখন পর্যন্ত প্রায় ৮৪৫ জন ইউজার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার রিপোর্ট করেছেন। বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী অ্যাপে মেসেজ পাঠাতে পারছেন না এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভারত থেকে শুরু করে United States ও United Kingdom পর্যন্ত বহু ব্যবহারকারী এই সমস্যায় বিরক্ত হয়ে পড়েছেন। একদিকে অনেকেই অ্যাপ খুলতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে “Instagram Down” বিষয়টি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে।
Instagram down হওয়ার রিপোর্ট
আউটেজ ট্র্যাক করা ওয়েবসাইট Downdetector-এর তথ্য অনুযায়ী, আজ ১১ মার্চ সকাল প্রায় ৭টা ৪০ মিনিট নাগাদ বহু ব্যবহারকারী সমস্যার কথা জানাতে শুরু করেন। রিপোর্টে দেখা গেছে, প্রায় ৭১ শতাংশ ইউজার Instagram অ্যাপ এক্সেস করতে পারছিলেন না। আবার প্রায় ২০ শতাংশ ব্যবহারকারী বিভিন্ন ধরনের কানেকশন সমস্যার মুখোমুখি হয়েছেন। এর পাশাপাশি প্রায় ৫ শতাংশ ইউজার জানিয়েছেন যে তাদের ইনস্টাগ্রামের ফিড বা টাইমলাইনে সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে পোস্ট বা নতুন আপডেট ঠিকমতো লোড হচ্ছিল না।
এখনও পর্যন্ত, মেটা এই বিভ্রাটের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা জারি করেনি। আপাতত, ইনস্টাগ্রামে সমস্যায় ভুগছেন এমন ইউজারদের অপেক্ষা করতে হবে, যতক্ষন না মেটা এই সমস্যার আসল কারণ খুঁজে না বের করে।
ইনস্টাগ্রাম বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই, অনেক ইন্টারনেট ইউজাররা এটিকে মার্কিন-ইরান যুদ্ধের সাথে যুক্ত করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাবি করা হচ্ছে যে ইরান-মার্কিন যুদ্ধ কারণে প্রযুক্তিগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে মেটার পরিষেবা বন্ধ হয়ে গেছে। একজন ব্যবহারকারী X-তে মন্তব্য করেছেন, “এই কারণেই ইনস্টাগ্রাম বন্ধ ছিল। আমি জানতাম!”
