বাংলা হুড ডেস্ক: Google Pixel সিরিজের ‘a’ ভার্সন মানেই বাজেটে ফ্ল্যাগশিপ ফিচার—এই সূত্র ধরেই মার্কেটে ঝড় তুলেছিল Pixel 9a। এবার আসছে Google Pixel 10a, এবং এবার গুগল সময়সূচিই পাল্টে দিয়েছে। যেখানে আগে ‘a’ সিরিজ আসত মার্চ-মে মাসে, সেখানে Pixel 10a লঞ্চ হচ্ছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬—পুরো দুই মাস আগে! প্রি-অর্ডার শুরু হবে একই দিন, আর দোকানে পাওয়া যাবে ৫ মার্চ থেকে।
Google Pixel 10a ফেব্রুয়ারি 18 লঞ্চ হবে
Google Pixel 10a লঞ্চ হতে চলেছে আগামী ১৮ ফেব্রুয়ারি, আর সেই দিনই ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও ফোনটির প্রি-বুকিং শুরু হবে। আগ্রহী ক্রেতাদের জন্য গুগল বিশেষ ইনসেনটিভের কথাও ঘোষণা করেছে। জানানো হয়েছে, যাঁরা ১৩ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে গুগল স্টোরে সাইন আপ করবেন, তাঁরা প্রি-অর্ডারের দিন একটি ইমেল পাবেন, যেখানে থাকবে এক্সক্লুসিভ অফার। এই অফার ভবিষ্যতে গুগলের বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থা।
Google Pixel 10a ডিজাইন ও স্পেসিফিকেশন
গুগল পিক্সেল 10a-এর ডিজাইন অনেকটাই আগের Pixel 9a-এর মতো হতে চলেছে। ফোনটিতে মেটাল ফ্রেম, পিছনে হরাইজন্টাল পিল-শেপ ক্যামেরা আইল্যান্ডে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা দেখা যাবে। যদিও গুগল এখনও অফিসিয়ালি স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে রিপোর্ট বলছে এতে 48MP প্রাইমারি ও 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, সামনে 13MP সেলফি ক্যামেরা থাকতে পারে। 5,100mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং সাপোর্ট, 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং Google Tensor G4 চিপসেটের সঙ্গে Android 16 প্রি-ইনস্টলড থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৭ বছর OS আপডেট ও সিকিউরিটি প্যাচ দেওয়ার কথাও শোনা যাচ্ছে।
দাম কত হবে?
ভারতে Google Pixel 10a-এর দাম হবে প্রায় ₹49,999 (১২৮GB মডেল) এবং ₹51,600 (২৫৬GB মডেল)। মার্কিন যুক্তরাষ্ট্রে দাম ধরা হচ্ছে $499—যা Pixel 9a-এর সমান। ইউরোপে €549 (১২৮GB) এবং €649 (২৫৬GB)।
