বাংলা হুড ডেস্ক, বাংলাদেশঃ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানে নতুন করে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় এই ট্রাস্টের পরিচালনায় দেশে ‘আলোর পাঠশালা’ নামে ৮টি স্কুল পরিচালিত হচ্ছে। এর মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা-তে সহকারী শিক্ষক (আইসিটি) পদে নিয়োগ দেওয়া হবে।
নওগাঁর স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ
সহকারী শিক্ষক (আইসিটি) পদে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ সনদ থাকা বাধ্যতামূলক। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। বিএড ডিগ্রি থাকা বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে, প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র স্কুলের প্রধান শিক্ষক বরাবর পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
প্রধান শিক্ষক, গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা; গুড়িহারী শালবাড়ি, নিয়ামতপুর, নওগাঁ।
যোগাযোগের মুঠোফোন নম্বর: ০১৮৩৯ ৬০০৯৩৭ ও ই-মেইল: trust@prothomalo. com
আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি, ২০২৬, বিকেল ৫টা।
